চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়ামালকে নিয়ে বার্সা কোচকে সতর্কবার্তা রিয়াল সাবেকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়ের ছবি, বার্সেলোনা জার্সি পরা, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

লামিন ইয়ামাল

মৌসুমের শুরু থেকেই উজ্জ্বল বার্সেলোনার স্প্যানিশ বিস্ময় লামিন ইয়ামাল। লা লিগায় নতুন মৌসুমে জয়ে সূচনা করেছে বার্সা। মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা, তিন গোলের প্রথমটি করেছেন রাফিনহা, যা অ্যাসিস্ট করেছেন ইয়মালা এবং ৯৪ মিনিটে নিজেও গোল করেছেন তিনি।

১৮ বর্ষী ইয়ামালের দিকে প্রতিপক্ষের বাড়তি নজর থাকছে। কোন কোন সময় প্রতিপক্ষ তাকে আটকাতে না পারলে আক্রমণাত্মক হয়ে উঠছে। যেজন্য ইয়ামালকে নিয়ে বার্সা কোচ হ্যান্সি ফ্লিককে সতর্ক করে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় স্টিভ ম্যাকম্যানান।

৫৩ বর্ষী স্টিভ শুধু সতর্ক করেননি, ইয়ামালের প্রতিভার প্রশংসাও করেছেন, ‘খেলার শুরুতে আমরা তার কথা বলেছি এবং খেলায় তিনি গোল করেছেন। আমরা সবসময় তার প্রতিভার কথা বলতেই থাকবো। আমরা গত মৌসুমেও বলেছি। এবছর লা লিগার পোস্টারবয় তিনি। ইয়ামাল ডানে বামে দুদিকেই সমানতালে খেলতে পারেন। আরও উন্নতি করবেন।’

ম্যাকম্যানান বার্সা কোচ ফ্লিককে সতর্ক করেছেন কারণ ইয়ামালের উপর প্রতিপক্ষের বাড়তি নজর থাকে, প্রতিপক্ষ খেলোয়াড়দের উসকানির ঝুঁকিতে থাকেন তিনি, ফলে অনাহূত চোটও আসতে পারে ইয়ামালের।

‘বার্সেলোনা ইয়ামালকে খুবই সতর্কতায় রাখে। মনে করি কোন সময়ে বার্সা ম্যাচে ভালো অবস্থানে থাকলে, সেসময় ইয়ামালাকে যেন কোচ বদলি করেন। তাকে সবসময় ব্যবহার করা উচিত নয়। তার মতো একজন খেলোয়াড় আমাদের জন্য এবং লা লিগার জন্য সত্যি আনন্দের, তার প্রতিভা মাঝে মাঝে প্রতিপক্ষকে ক্ষুব্ধ করে তোলে। লক্ষ্য করেছি, মায়োর্কার খেলোয়াড়রা ইয়ামালকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালবার্সেলোনারাফিনহারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT