চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার সঙ্গে ‘অবিচার’ হয়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইন্টার মিলানের কাছে হেরে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় থাকা বার্সেলোনা অবিচারের শিকার হয়েছে বলছেন কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচের অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ এ স্প্যানিয়ার্ডের।

ম্যাচের ৬৭ মিনিটে পেদ্রি জালে বল জড়িয়েছিলেন। তাতে বার্সা অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারার পরিস্থিতিতে আসে, কিন্তু সেই আশা বেশিক্ষণ টেকেনি। আনসু ফাতির হ্যান্ডবলের জন্য ভিএআরে গোলটি বাতিল হয়ে যায়।

এরআগে ২৪ মিনিটে এরিক গার্সিয়া ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলেও ভিএআরে ধরা পড়ে বিল্ড আপের সময় অফসাইড ছিল। বার্সা সেজন্য স্পট কিকও পায়নি।

ম্যাচের অন্তিম মুহূর্তে ইন্টারের বক্সে ডিফেন্ডার ডেঞ্জেল ডামফ্রিসের হাতে বল লাগে। পেনাল্টির আবেদন করেও সাড়া পায়নি বার্সা। ভিএআরের সাহায্য নিয়ে বার্সার পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি।

ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘রেফারির উচিৎ এখানে ব্যাখ্যা করা যে তিনি কেন এই সিদ্ধান্তগুলো নেন। তিনি ভুল করুন বা না করুন, এটি তাদের আরও অনেকবেশি মানবিক করবে। আজ আমি সত্যিই অসন্তুষ্ট। মনে করি, সত্যিকার অর্থেই অবিচার হয়েছে।’

ন্যু ক্যাম্পে ইন্টারের সঙ্গে ফিরতি ম্যাচটি সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে বার্সার বাঁচা-মরার লড়াই হতে চলেছে। অবশ্য পরের তিন ম্যাচকেই ফাইনালের সঙ্গে তুলনা করছেন জাভি।

Reneta

‘সামনে আরও তিনটি ফাইনাল আছে। আমাদের আরও ক্ষিপ্রতা দেখাতে হবে। প্রথমার্ধ ভালো ছিল না। আমাদের নিজেদের সমালোচনা করতে হবে। তবে অবশ্যই আজ আমরা ক্ষুব্ধ।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগজাভিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT