ফুটবল

নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জাপান

জাপান নারী ফুটবল দল খেলা চলাকালে উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপান নারী ফুটবল দল নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে, খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন হওয়ার মিশনে এবারের আসরে দুরন্ত গতিতে ছুটে চলেছে জাপান। এশিয়ার একমাত্র দেশ হিসেবে মেয়েদের ফুটবল বিশ্বকাপে শিরোপা জেতা দলটি এবারের আসরে কোয়ার্টার ফাইনালে পা দিয়েছে। নরওয়েকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে সূর্যোদয়ের দেশটি।

শনিবার ওয়েলিংটনে হওয়া দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ১৫ মিনিটে নিজেদের জালে বল জড়ান ইনগ্রিড সির্স্টাড এনগেন। এতে লিড পায় জাপান। মিনিট পাঁচেক পর ভিলদে বোয়ে রিসার ক্রসে বল পেয়ে হেডে লক্ষ্যভেদ করে নরওয়েকে সমতায় ফেরান গুরো রিটেন।

বিরতির পর ৫০ মিনিটে ডি বক্সের ভেতর প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ভুল পাসের সুযোগে বল পান রিসা শিমিজু। বিন্দুমাত্র দেরি না করে জাপানি ডিফেন্ডার নেন ডান পায়ে শট। বল জালে প্রবেশ করলে  ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা আবারো এগিয়ে যায়।

পাল্টা আক্রমণ থেকে আওবা ফুজিনোর বাড়ানো বল নিয়ে বাঁ পায়ের শটে ৮১ মিনিটে নরওয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন হিনাতা মিয়াজাওয়া।

আগামী ১১ আগস্ট অকল্যান্ডে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবে জাপান। তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় রাউন্ডে সুইডেন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

বিষয়:জাপাননরওয়েলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…