চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রাথমিক শিক্ষকদের জন্য নারী কোটা বাতিলের প্রতিবাদে শিক্ষার্থীদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। আগের নিয়োগ বিধিমালা বাতিল করে জারি করা হয়েছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’। নতুন এ বিধিমালায় নারীদের জন্য আলাদা কোটা বাতিল করা হয়েছে এবং মোট কোটার পরিমাণ কমিয়ে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার ২৮ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

নতুন বিধিমালায় ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিক এবং বাকি ৭ শতাংশ কোটা রাখা হয়েছে। এর মধ্যে, ৫ শতাংশ কোটা থাকবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য, ১ শতাংশ কোটা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য, ১ শতাংশ কোটা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য যদি কোটা অনুযায়ী যোগ্য প্রার্থী না পাওয়া যায়, তাহলে মেধার ভিত্তিতে শূন্য পদ পূরণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নারী কোটা ও পুরনো নিয়ম বাতিল

আগের ২০১৯ সালের বিধিমালায় যেখানে নারীদের জন্য ৬০ শতাংশ কোটা ছিল এবং পুরুষ ও পোষ্যদের জন্য ২০ শতাংশ করে বরাদ্দ ছিল, নতুন নিয়মে তা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।

নতুন পদ ও বিষয়ভিত্তিক নিয়োগ

সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। বিজ্ঞান বিষয়ে স্নাতকধারীদের জন্য ২০ শতাংশ এবং অন্যান্য বিষয়ে স্নাতকদের জন্য ৮০ শতাংশ পদ নির্ধারণ করা হয়েছে।

উপজেলা ও থানাভিত্তিক নিয়োগ

বিধিমালায় উল্লেখ করা হয়েছে, শিক্ষক নিয়োগ উপজেলা ও ক্ষেত্রবিশেষে থানাভিত্তিক হবে, অন্য কোনো সরকারি সিদ্ধান্ত থাকলেও এই নিয়মই প্রযোজ্য হবে।

কার্যকরী সময়

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অবিলম্বে কার্যকর হবে। এর ফলে ২০১৯ সালের পুরনো বিধিমালা আর বলবৎ থাকবে না।

ট্যাগ: নারী কোটা বাতিলশিক্ষক নিয়োগসরকারি প্রাথমিক বিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি

পরবর্তী

গুগলের ৩৫ শতাংশ কর্মী ছাঁটাই

পরবর্তী
গুগলের কর্মী ছাঁটাই বিষয়ক আলোচনায় একজন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগলের ৩৫ শতাংশ কর্মী ছাঁটাই

লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

সর্বশেষ

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT