চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেয়েরা যাচ্ছে আসবে, পৃথিবীর নিয়ম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ২৯, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশের ফুটবলে অঙ্গনে কান পাতলেই যেন শোনা যাচ্ছে ভাঙনের শব্দ। গত ২৬মে সাফ চ্যাম্পিয়ন দলের ২২ বর্ষী ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না হঠাৎ অবসরের কথা জানান ফেসবুক পোস্টে। চীনের একটি একাডেমিতে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করার জন্য ফুটবল ক্যাম্প ছাড়ার কথা রোববার জানান ডিফেন্ডার আঁখি খাতুন।

ফুটবলারদের অবসর ও ক্যাম্প ছাড়ার মাঝেই বাংলাদেশ জাতীয় নারী দল ও মেয়েদের সকল বয়সভিত্তিক ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন পদত্যাগ করেছেন। সোমবার বাফুফেতে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন তিনি।

টানা আট মাস মেয়েরা আন্তর্জাতিক ফুটবল খেলতে না পারার হতাশার বহিঃপ্রকাশ ও আরও অনেক ঘটনার প্রেক্ষিতে ফুটবলারদের অবসর ও ও কোচের পদত্যাগের ঘটনা ঘটছে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে ভাঙনের বিষয়টি মানতে একেবারেই নারাজ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সোমবার বিকালে বাফুফে ভবনে বসেছিল ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির জরুরি বৈঠক। মেয়েদের ফ্রাঞ্চাইজি লিগ নিয়ে সিদ্ধান্ত নিতেই ডাকা হয় জরুরি সভা। মেয়েদের ফুটবলের টালমাটাল পরিস্থিতির চাপ সামলাতেই মেয়েদের ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনে তৎপরতার বিষয়টি বাফুফে সভাপতি অস্বীকার করেন।

‘মেয়েরা যাচ্ছে আসবে, পৃথিবীর নিয়ম। ম্যারাডোনা নাই, মেসি এসেছে। মেসি চলে যাবে। রোনালদো চলে এসেছে সৌদি আরবে। মেয়েরা যারা গিয়েছে তাদের ব্যক্তিগত কারণ আছে, যা তারা প্রকাশ করতে চায় না। কোচ পদত্যাগ করবে আবার আরেকজন আসবে। গোটা পৃথিবীটা এভাবেই চলছে।’

ছোটনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা, ‘এমন প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন বলেন, আজ অফিসিয়ালি পদত্যাগপত্র পাঠিয়েছে। বোর্ড মিটিংয়ে সব সদস্যদের নিয়ে বসব। সেখানে সিদ্ধান্ত নেয়া হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঁখিছোটনবাফুফেলিড স্পোর্টসসালাউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ে ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

আগস্ট ২, ২০২৬

বিএনপি ফ্যাসিস্টের মতো আচরণ শুরু করেছে: ডা. শফিকুর রহমান

আগস্ট ২, ২০২৬

ক্ষমতা, স্বাধীনতা ও দায়িত্বের সমন্বয়ে গণমাধ্যম কমিশন গঠন: তথ্যমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT