চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেলের রেকর্ড ভাঙার অপেক্ষায় ইয়ামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

লামিন ইয়ামাল ইউরোতে এসেছেন যেন রেকর্ডবুক নতুন করে লেখার জন্য। বিস্ময়কর দক্ষতা এবং পরিপক্কতা দিয়ে রেকর্ড গড়েছেন একাধিক। ফাইনালেও উঠেছে তার দল স্পেন। শিরোপা মঞ্চে আরও একটি রেকর্ড ভাঙার অপেক্ষায় ‘ওয়ান্ডার কিড’ খ্যাত ফরোয়ার্ড। যে রেকর্ডটি ৬৬ বছর আগে গড়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

রোববার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় চতুর্থ শিরোপার লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। তার আগের দিন (শনিবার) নিজের ১৭তম জন্মদিন পালন করেছেন ইয়ামাল। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামলেই বিরল রেকর্ডটি গড়বেন স্প্যানিড ফরোয়ার্ড।

১৭ বছর ১ দিন বয়সে কোনো ইউরো ফাইনাল খেলবেন ইয়ামাল। যা সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে কোনো বড় টুর্নামেন্টের ফাইনাল খেলার রেকর্ড। ১৯৫৮ সালে, ১৭ বছর ২৪৯ দিন বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন পেলে।

সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ১৬ বছর ৩৬২ দিন বয়সে দুর্দান্ত গোল করেছিলেন ইয়ামাল। তাতে টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ গোলদাতা বনে যান। তার আগে রেকর্ডটি ছিল সুইজারল্যান্ডের জোহান ফনল্যানথেনের। ২০০৪ আসরে ফ্রান্সের বিপক্ষে ১৮ বছর ১৪১ দিন বয়সে গোল করেছিলেন সুইস তারকা।

একইসঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে ইউরোর সেমিফাইনাল-ফাইনাল মিলিয়ে সর্বকনিষ্ঠ গোলদাতাও এখন ইয়ামাল। ১৯ বছর ১৪৬ দিন বয়সে ২০ বছর আগের আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে লক্ষ্যভেদ করেছিলেন পর্তুগিজ মহাতারকা। তাকে টপকে গেছেন কিশোর স্পেনিয়ার্ড।

এছাড়া বিশ্বকাপ বা ইউরো সেমিফাইনাল মিলিয়ে গোল পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়ড়ও ইয়ামাল। ভেঙে দিয়েছেন কিংবদন্তি পেলের রেকর্ড। ১৯৫৮ বিশ্বকাপে সেমিফাইনালে ১৭ বছর ২৪৪ দিন বয়সে ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন পেলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো-২০২৪ইয়ামালইংল্যান্ডপেলেব্রাজিললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT