চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউরোপজুড়ে চলতি বছরের দাবানল পরিস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের কর্মকর্তারা বলছেন, এবার দাবানলের মৌসুম দীর্ঘায়িত হয়ে নভেম্বরের শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে। একই সঙ্গে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ আগুন, তীব্র তাপপ্রবাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ইইউর সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব জানিয়েছেন, চলতি মৌসুমের দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। দাবানল মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের জরুরি সহায়তা ব্যবস্থার আওতায় ক্ষতিগ্রস্ত দেশগুলোতে বিমান, হেলিকপ্টার ও বিশেষায়িত দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে ফ্রান্সে সাতটি অগ্নিনির্বাপক বিমান ও চারটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

পাশাপাশি স্পেনে মোতায়েন করা হয়েছে ছয়টি বিমান এবং তিনটি বিশেষ দমকলকর্মী দল। ফ্রান্সের বোর্দো অঞ্চলের কাছে জিরোন্দেতে সৃষ্টি হওয়া ‘মেগা দাবানল’ নিয়ন্ত্রণে সহায়তার জন্য ইইউর বিশেষজ্ঞ কর্মকর্তাদেরও পাঠানো হয়েছে। অনিয়ন্ত্রিত আগুনে ইতোমধ্যে প্যারিস শহরের আয়তনের প্রায় চার গুণ এলাকা পুড়ে গেছে। কর্মকর্তারা বলছেন, আগুনের বিস্তারের গতি ও ব্যাপকতা এবারের দাবানলকে অভূতপূর্ব সংকটে পরিণত করেছে।

দক্ষিণ স্পেনে সাম্প্রতিক দাবানলে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার বেগে ছড়িয়ে পড়ে। অথচ সাধারণ পরিস্থিতিতে দমকলকর্মীরা ভূমি থেকে ঘণ্টায় প্রায় ৩০০ মিটার গতিতে অগ্রসর হওয়া আগুন কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে পারেন। ফলে এবারের আগুন স্বাভাবিক সক্ষমতার তুলনায় প্রায় ২০ গুণ দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মাত্রা অনেক বেড়ে গেছে।

এদিকে ফ্রান্স ও স্পেনে দাবানলের কারণে তিন লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সে সপ্তাহজুড়ে উচ্চচাপ বলয়ের প্রভাবে আবহাওয়া আরও শুষ্ক ও স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকলেও কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি বা বজ্রঝড় হতে পারে। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বুধবার কিছু এলাকায় তা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

স্পেনেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই। দেশটির আবহাওয়া অফিস দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চল, পাশাপাশি ক্যানারি দ্বীপপুঞ্জে ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, অন্তত রোববার পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপদাবানল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হোয়াইট হাউসে একইদিনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু ও জেলেনস্কির বৈঠক

জুলাই ২৮, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ হবে: সিইসি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT