ইজরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, রোমান গফম্যানকে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন । তবে গফম্যানের এই নিয়োগ নিয়ে সমালোচকরা বলছেন, তিনি আগে কখনও গোয়েন্দা সংস্থায় কাজ করেননি। অন্যদিকে সমর্থকেরা বলেন, ফ্রন্টলাইনে তার যুদ্ধের অভিজ্ঞতা এবং সংকটকালীন কুশলী নেতৃত্বেই তার অন্যতম যোগ্যতা।






