আন্তর্জাতিক

ইসরায়েলে মোসাদ সদরদপ্তরে ইরানের হামলা

ইসরায়েলে মোসাদ সদরদপ্তরে হামলার ছবি, এক ব্যক্তি ল্যাপটপের সামনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে মোসাদ সদরদপ্তরে হামলার দৃশ্য, একজন ব্যক্তি ল্যাপটপের সামনে বসে থাকছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেগুলোয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে আগুন দেখা যাচ্ছে।

মঙ্গলবার (১৭ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের রেভ্যলুউশনারি গার্ডকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রে আক্রান্ত মোসাদ।

সংবাদ সংস্থাটি টেলিগ্রামে দেয়া পোস্টে বলেছে, সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ফাইটাররা একটি কার্যকর অভিযানে সামরিক গোয়েন্দা কেন্দ্রে আঘাত করেছে।

যদিও মোসাদ কার্যালয়ে হামলার বিষয়ে ইসরায়েলের দিক থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। আবার এসব বিষয়ে সরকারি যে বিধিনিষেধ আছে তাতে ইসরায়েলের সংবাদ মাধ্যম কিছু নির্দিষ্ট স্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ করতে পারে না।

ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৯ সালে। এর দেড় বছর আগে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল। ইসরায়েলকে বাইরের হুমকি থেকে সুরক্ষা দেয়ার জন্য এই সংস্থাটি গঠন করা হয়েছিল।

বিষয়:ইরান ইরানের হামলা ইসরায়েল মোসাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…