ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান। সন্দেহভাজন ওই দুই ব্যক্তি আলবোর্জের একটি সেফ হাউসে থেকে মোসাদের পক্ষে কাজ করতো বলে জানা গেছে।
রোববার (১৫ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তাদেরকে আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (আইআরএনএ) প্রতিবেদনে বলা হয়, তারা বিস্ফোরক তৈরি করতো বলেও দাবি করেছেন ইরানের পুলিশ কর্মকর্তারা।







