চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড তারকাদের ছবিতে পোজ দেওয়া যুবক কে এই ওরি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

দিন দিন বলিউড বিনোদনের জগতের মধ্যমণি হয়ে উঠছেন ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি। সাম্প্রতিক সময় এই যুবকের দেখা গেছে আম্বানীদের বাড়ির গণেশ পূজা থেকে শুরু করে শাহরুখের জন্মদিনের পার্টি সহ মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতেও! যেখানে বলিউডের তাবড় তাবড় সব তারকাদের সঙ্গে পোজ দিয়ে ফ্রেমবন্দি হতে দেখা গেছে এই যুবককে।

কিন্তু কে এই ওরি? কীই বা সম্পর্ক তার বলিউড তারকাদের সঙ্গে? অবশেষে সেই তথ্য সকলকে জানালেন সারা আলি খান ও অনন্যা পাণ্ডে।

সম্প্রতি ‘কফি উইথ করণ’র তৃতীয় পর্বে অতিথি হয়ে আসেন সারা আলি খান ও অনন্যা পাণ্ডে। সেখানেই বলিপাড়ার নতুন প্রজন্মের দুই নায়িকার কাছে করণ প্রশ্ন রাখেন কে এই ওরি? যদিও করণের সঙ্গে ভাল চেনা-পরিচিতি রয়েছে ওরির। কিন্তু তারপরও এই দুই নায়িকার দিকে প্রশ্ন ছুড়ে দেন পরিচালক। কেননা সারা বিশ্ব জানতে চায় কে এই ওরি, কী করেন তিনি? তাতেই জবাব দেন সারা।

তিনি জানান, ‘‘ওরি এমন একজন মানুষ যে, জীবনে অনেক কিছু করে। তার থেকেও বড় কথা মানুষটা মজার।’’ সঙ্গে সঙ্গে একই সুরে গলা মেলান অনন্যা। তার কথায়, ‘‘ওরি ভীষণ ভাল ক্যাপশন দিতে জানে। আমি তো আমার সমাজমাধ্যম পোস্টের জন্য ওর সাহায্য নিয়ে থাকি। কিন্তু কী কাজ করে তা জানি না। আমার মনে হয়, ও নিজের উপর অনেক বেশি কাজ করে।’’

ঘনিষ্ট মহলে তিনি নাকি জানিয়েছেন, অ্যানিমেশনকেই তিনি পেশা হিসাবে নিতে চান। কিন্তু অনেকেই বলছেন আকর্ষণীয় চেহারা এবং বাহারি পোশাক পরে ওরি যেভাবে চমক দিচ্ছেন, তাতে বলিউডই তার সম্ভাব্য গন্তব্য হতে চলেছে।

শুধু তাই নয় সুহানা খান, নাইসা দেবগন, সারা আলি খান, জাহ্নবী কাপূরেরও ‘বিশেষ বন্ধু’ এই ওরি। যদিও সে অভিনয়ের সঙ্গে যুক্ত নন, তবু যেন তারকা-কন্যাদের অন্দরমহলে তার অবাধ বিচরণ। সাজগোজের দিক থেকে পাল্লা দেন তাবড় সব বলি তারকাদের।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্যা পাণ্ডেওরহান আওয়াত্রামানি ওরফে ওরিওরিবলিউড তারকাসারা আলি খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬

জীবনের না-বলা গল্প নিয়ে প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার

আগস্ট ১, ২০২৬

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা?

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT