চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ শ্রদ্ধায় তারকাদের ঢল, আবেগে ভাসলো মুম্বাই

কিংবদন্তী আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা জানাতে তারকাদের ঢল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

৯২ বছর বয়সে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় সংগীতজগতের কিংবদন্তী কণ্ঠশিল্পী আশা ভোঁসলে। সোমবার বিকেলে (বাংলাদেশ সময় সাড়ে ৪টা) মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে লোয়ার পারেলের বাসভবনে ‘অন্তিম দর্শন’-এ অংশ নিতে ভিড় করেন বলিউড তারকা, রাজনীতিক ও ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিরা।

শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অভিনেত্রী টাবু, ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার ও তার স্ত্রী অঞ্জলি, অভিনেতা রীতেশ দেশমুখ, সংগীতশিল্পী এ আর রহমান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্রসহ আরও অনেকে।

এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অভিনেত্রী টাবুকে দেখা যায় আশার নাতনি জানাই ভোঁসলেকে সান্ত্বনা দিতে। অন্যদিকে শচীন টেন্ডুলকারও গভীর শ্রদ্ধায় কিংবদন্তী এই শিল্পীকে শেষ বিদায় জানান।

Banglabid

এছাড়া শাবানা আজমি, জাভেদ আখতার, জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশসহ বহু তারকা শ্রদ্ধা জানান। হুইলচেয়ারে করে এসে শেষবারের মতো বোনকে বিদায় জানান তার বোন মীনা মঙ্গেশকর। সংগীতশিল্পী অনুরাধা পাড়োয়ালকেও দেখা যায় আবেগাপ্লুত হতে।

আশা ভোঁসলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ভারতীয় চলচ্চিত্র ও সংগীতাঙ্গনে। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন শাহরুখ খান, আলিয়া ভাট, অক্ষয় কুমার, সিদ্ধার্থ মালহোত্রাসহ আরও অনেকে।

তার প্রতি সম্মান জানিয়ে সাম্প্রতিক একটি আইপিএল ম্যাচেও এক মিনিট নীরবতা পালন করা হয় এবং খেলোয়াড়রা কালো ব্যাজ ধারণ করেন। এছাড়া সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল ও করণ আউজলা তাদের লাইভ কনসার্টে তাকে শ্রদ্ধা জানান।

Reneta

প্রতিক্রিয়ায় অভিনেত্রী স্মৃতি ইরানি বলেন, আশার কণ্ঠ ছিল সময়ের ঊর্ধ্বে—যা প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করেছে। অন্যদিকে সংগীতশিল্পী ঊষা উত্থুপ বলেন, তিনি ছিলেন আমাদের সময়ের সবচেয়ে বহুমাত্রিক ও আইকনিক শিল্পীদের একজন, যার গান আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।

সাত দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে আশা ভোঁসলে ১২ হাজারের বেশি গান গেয়েছেন বিভিন্ন ভাষায়। ‘আভি না যাও ছোড় কর’, ‘ইন আঁখোঁ কি মস্তি’, ‘পিয়া তু আব তো আজা’, ‘ইয়ে মেরা দিল’সহ অসংখ্য কালজয়ী গানে তিনি অমর হয়ে থাকবেন।

প্রায় সবাই একবাক্যে স্বীকার করছেন, তাঁর চলে যাওয়া সংগীতজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হলেও, তার রেখে যাওয়া সুর ও স্মৃতি চিরকাল বেঁচে থাকবে ভক্তদের হৃদয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তিম দর্শনআশা ভোঁসলেক্রিকেটটাবুতারকাবলিউডবলিউড তারকারাজনীতিক ও ক্রীড়াজগতলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT