বিনোদন

বলিউডে পা রাখবেন অনন্ত আম্বানি?

অনন্ত আম্বানি ও তার বাবা একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্ত আম্বানি ও তার বাবা একসঙ্গে ছবি তুলেছেন, উভয়ই হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট পুত্র অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলে ফেলেছে তিন দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত। অনন্ত- রাধিকার প্রি-ওয়েডিংয়ে উপস্থিত ছিলেন তাবড় তাবড় সব বলি তারকারা।

এবার ভাইরাল হয়ে গেল অনন্তর সঙ্গে  শাহরুখ খানের একটি পুরোনো ভিডিও। মূলত আম্বানিদের একটি অনুষ্ঠান পরিচালনা করতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। সেই বিশেষ ইভেন্ট চলাকালীন অনন্তের প্রশংসা করেন কিং খান।

সেই সময় বেশ কিছুটা ওজন কমিয়ে ছিলেন অনন্ত। তাই অনন্তের শারীরিক রূপান্তরের জন্য প্রশংসা করেন তিনি এবং কৌতুকপূর্ণভাবে অনন্তের বডির সঙ্গে নিজের অ্যাবসের তুলনা করেন শাহরুখ।

অ্যাবস নিয়ে শাহরুখের মজার মন্তব্যের জবাবে অনন্ত শাহরুখকে জানান, ‘আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের ইন্ডাস্ট্রিতে আসছি না, আমি এখানে রিলায়েন্স পরিবারের সঙ্গেই থাকছি’।

এ সময় শাহরুখ হাত জোড় করে বলেন, ‘থ্যাঙ্ক গড! শুনেছ রণবীর? অনন্ত এখানে তোমাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে আসেননি তবে তোমরা তাকে একদমই উত্ত্যক্ত করা বন্ধ করবে না। এছাড়াও অনন্তের ছেলেবেলার বহু স্মৃতির কথাও তুলে ধরেন শাহরুখ। মাত্র ৬ বছর বয়সে ঘটে যাওয়া শৈশবের ঘটনাও বর্ণনা করেন তিনি। – টাইমস অব ইন্ডিয়া

বিষয়:অনন্ত আম্বানি শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…