বাংলাদেশ

ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে ইসিতে চিঠির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক কক্ষে বসে বক্তব্য দিচ্ছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী একটি বৈঠক কক্ষে বসে বক্তব্য দিচ্ছেন, চারপাশে টেবিল ও নথিপত্র রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা পাঠানো হয়েছে- এ ধরনের কোনো তথ্য তার কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার ২৬ ডিসেম্বর সচিবালয়ে ব্রিফিংকালে এসব জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এমন তথ্য আমার কাছে না থাকলেও নিয়মানুযায়ী সবসময় নির্বাচনের আগে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা নির্বাচন কমিশন থেকে পাঠানো হয়। সেরকমটা পুলিশের কাছে ইসি থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা পাঠানো হয়েছে কি না সেটা হতে পারে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে কি না বা ঝুঁকিপূর্ণ মানুষ আছে কি না সেটার তালিকা চেয়ে পুলিশের কাছে যে চিঠি পাঠিয়েছে ইসি, যেটা আমি এখন জানলাম। তারা কোনো সংখ্যা বলেননি।

বিষয়:আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…