চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে যা বললেন বিএনপির নেতারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

একজন শাসক পালিয়ে গেলে তিনি পদত্যাগ করলেন কি করলেন না, তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ লেবার পার্টির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় দলের নেতারা বলেছেন, রাষ্ট্রপতি নিজেই যখন পদত্যাগের বিষয় নিশ্চিত করেছেন, তখন আর কোন কথা থাকে না।

রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, বিএনপির ৩১ দফাতেই সব আছে আর এতে অন্য রাজনৈতিক দলের অংশগ্রহণও আছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্রপতি যখন জাতির সামনে তিন বাহিনী প্রধানকে সাথে নিয়ে বলছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কেনো এখন কথা বদলে গেল, এ বিষয়ে খোঁজ নেয়া সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব জনগণের স্বস্তি নিশ্চিত করা। প্রশাসন পুলিশ তার পূর্ণাঙ্গ শক্তি নিয়ে কাজ করতে পারছে না। জনগণ সরকারের পক্ষে থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারকেই নিতে হবে।

নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সরকারকে সব ধরনের সহযোগিতার কথা বলেছেন বিএনপি নেতারা।

Reneta

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে রাজধানীর বাহাদুর শাহ পার্কে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগপদত্যাগবিএনপিশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানাবেন রোনালদো?

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT