ক্রিকেট

জ্যোতির নেতৃত্বে যাদের নিয়ে ক্যারিবীয় দ্বীপে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে, খেলোয়াড়রা সবুজ জার্সি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় নারী দল। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির অ্যাওয়ে সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল দিয়েছে বিসিবি। যথারীতি নিগার সুলতানা জ্যোতি নেতৃত্বে।

আগামী ১৪ জানুয়ারি ক্যারিবীয় দ্বীপ সেন্ট কিটসে পৌঁছাবে টিম টাইগ্রেস। ১৯ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু। ২১ জানুয়ারি দ্বিতীয় এবং ২৪ জানুয়ারি তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ।

পরে ২৭ জানুয়ারি প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। ২৯ জানুয়ারি দ্বিতীয় এবং ২৯ জানুয়ারি তৃতীয় টি-টুয়েন্টি দিয়ে সফর শেষ করবেন জ্যোতি-ফাহিমারা। দুই ফরম্যাটের সব ম্যাচই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে গড়াবে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মণ্ডল, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজজ্যোতিবাংলাদেশলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…