চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট হ্যামকে জয় উপহার ডি গিয়ার, চিন্তায় ইউনাইটেড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ০৮, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

অধিকাংশ সময় ম্যাচে আধিপত্য বিস্তার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বল দখলে রাখা তো বটেই, প্রতিপক্ষের চেয়ে আক্রমণে বেশি ওঠা এবং ডি-বক্স বরাবর শট নেয়াতেও এগিয়ে ছিল রেড ডেভিলরা। কিন্তু গোলরক্ষক ডেভিড ডি গিয়ার বিস্ময়কর ভুলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে বসেছে এরিক টেন হাগের দল।

রোববার হাতে লন্ডন স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের দূরপাল্লার শট নেন ওয়েস্ট হ্যাম ফরোয়ার্ড সাঈদ বেনরাহমা। অল্প গতির শট অতিথি গোলরক্ষক ডেভিড ডি গিয়ার নাগালের ভেতরেই ছিল। ঝাঁপিয়ে পড়ে বল প্রতিহত করতে নিয়ে অবিশ্বাস্যভাবে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে, বল জালে জড়িয়ে যায়।

এই পরাজয়ে চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে সরাসরি খেলা নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড খানিকটা শঙ্কায়ই পড়ে গেল। ইপিএলে চারে থাকা ক্লাবটির ৩৪ ম্যাচে পয়েন্ট ৬৩। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে থাকা লিভারপুল এক ম্যাচ বেশি খেলে রয়েছে পঞ্চম স্থানে, পয়েন্ট ৬২।

ম্যানচেস্টার সিটি ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নিউক্যাসল ইউনাইটেড।

ম্যাচ শেষে রেড ডেভিল কোচ টেন হাগ বলেছেন, ‘এটা ফুটবলের অংশ। আপনার মাথায় অনেককিছু থাকলেও ফুটবল ভুল হওয়ার খেলা। আপনাকে ঘুরে দাঁড়াতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী সব সামলাতে হবে। গোলমুখের সামনে এসে সুযোগ কাজে লাগাতে পারার মতো যথেষ্ট ভালো আমরা খেলিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগওয়েস্ট হ্যাম ইউনাইটেডডি গিয়াম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT