ক্রিকেট

কাইফকে খোঁচা ওয়ার্নারের

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়্যার্নার ও কাইফের সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়্যার্নার ও কাইফের সাক্ষাৎকারের ছবি, যেখানে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অপ্রতিরোধ্য ভারতের বিশ্বকাপ হারা কোনোভাবেই মানতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা। শিরোপা না জিতলেও ভারতকেই ‘বিশ্বসেরা’ বলছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। সাবেক ভারতীয় ক্রিকেটার মন্তব্য আবার মানতে পারছেন না অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। কাইফকে খোঁচা দিয়ে বলেছেন, এজন্যই ওই দিনকে ফাইনাল বলে।’

ভারত শিরোপা বঞ্চিত হওয়ার পর কাইফ সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘আমি কখনই মানবো না যে বিশ্বসেরা দল শিরোপা জিতেছে। কাগজে কলমে ভারতই বিশ্বসেরা।’

কাইফের এমন মন্তব্যের পর ফাইনালের দিনের পারফরম্যান্সকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করছেন ওয়ার্নার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেছেন, ‘আমি কাইফকে পছন্দ করি। কিন্তু কাগজে-কলমে কি আছে সেটা নির্ভর করে না। দিনশেষে যখন প্রয়োজন তখন আপনাকে পারফর্ম করতে হবে। এ কারণেই একে ফাইনাল বলে। খেলাধুলায় সে দিনকেই বিবেচনা করা হয়। ২০২৭-এও আমরা আসছি।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে ভারতকে কোনোরকম পাত্তাই দেয়নি অজিরা। বলের পর ব্যাটিংয়ে দুর্দান্ত ছিল তারা। ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ শিরোপা জিতেছে তাসমানপাড়ের দেশটি।

বিষয়:অস্ট্রেলিয়া আহমেদাবাদ ওয়ার্নার কাইফ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…