আন্তর্জাতিক

দিল্লিতে বিধানসভার নির্বাচনের ভোট গ্রহণ শুরু

ভারতীয় প্রধানমন্ত্রী মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যারা ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতে ৭০ আসনে বিধানসভার নির্বাচনে দিল্লিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৭০ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৯৯ জন প্রার্থী।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত দুইবার নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ব্যাপক জয় পেয়েছে। ২০২০ সালের ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। বিজেপি জিতেছিল ৮টিতে। ১৫ বছর দিল্লির মসনদে থাকার পরও একটি আসনও জিততে পারেনি কংগ্রেস।

বুধবার (৫ ফেব্রুয়ারি) শোকনির্বাচন বিষয়ে নিজের সামাজিক মাধ্যম এক্স-এ এক পোষ্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেন, ‘দিল্লি বিধানসভায় আজ সমস্ত আসনে ভোট। দিল্লিবাসীর আছে আমার অনুরোধ, সকলে গণতন্ত্রের উৎসবে সামিল হোন, নিজের গুরুত্বপূর্ণ ভোট অবশ্যই দিন। যাঁরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাঁদের সকলকে শুভেচ্ছা। মাথায় রাখবেন, আগে ভোটদান, তার পর জলপান।’

৭০ আসনের দিল্লি বিধানসভায় আজ ১৩ হাজার পোলিং বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। সন্ধ্যে ৬ টা পর্যন্ত দিল্লিতে ভোট দেবেন ১ দশমিক ৫৬ কোটি মানুষ। লোকসভা নির্বাচনে জোট বেঁধে লড়েছিল এমন ৫টি দল এবার রাজধানীতে একে অপরের মুখোমুখি। ৬৮ আসনে লড়ছে বিজেপি। জোটসঙ্গী জেডিইউ ও এলজেপি লড়ছে ২টি করে আসনে মহারাষ্ট্রে বিজেপির জোটসঙ্গী অজিতের এনসিপি বিজেপির বিরুদ্ধে ৩০ আসনে প্রার্থী দিয়েছে।

অন্যদিকে, ৭০ আসনে লড়ছে আপ, সব আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। পুরোদমে লড়াইয়ে বিএসপি। ৭০ টি আসনেই প্রার্থী দিয়েছে তারা। ১২ টি আসনে প্রার্থী দিয়েছে আল ইন্ডিয়া মিল্লি মুসলিম লিগ। বামেরা লড়ছে ১০টি আসনে।

বিষয়:দিল্লি বিধানসভার নির্বাচন ভারত ভোট গ্রহণ শুরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…