চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কের তিক্ততা নিয়ে মুখ খুললেন বিবেক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৩
বিনোদন
A A
দুটি মানুষ হাসিমুখে দাঁড়িয়ে, পেছনে একটি বড় ছবি দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একটা সময় বলিউডের ক্রেজ হয়ে উঠেছিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। দর্শকদের ‘সাথিয়া’, প্রিন্স’, ‘মাস্তি’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। তবে নিজের কাজ দিয়ে যতটা না আলোচনায় এসেছিলেন, তার চেয়ে বেশি আলোচিত হয়েছিলেন বলিউড নায়িকা ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে।

এই সম্পর্কের কারণে সালমান খানের সঙ্গেও সংঘাতে জড়িয়ে পড়েছিলেন বিবেক ওবেরয়। কারণ, ঐশ্বরিয়া একসময় সালমানেরও প্রেমিকা ছিলেন। ভেঙে গিয়েছিল সে সম্পর্ক। তার পরই বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া, যা মানতে পারেননি সালমান। যদিও সেই ঘটনার পর ১৬ বছর কেটে গিয়েছে। তবে দীর্ঘ সময় পর এবার নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিবেক। ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ককে ‘টক্সিক’ বললেন অভিনেতা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজের প্রেম ভাঙা নিয়ে মুখ খুলেছেন। যদিও বিবেক কারও নাম উল্লেখ করেননি। তবে ইঙ্গিত কার দিকে, তা বোঝাই যায়। তিনি জানান,‘সেই সম্পর্কটা বড্ডই তিক্ত ছিল’।

Banglabid

পাশাপাশি অভিনেতা বলেন, ‘‘আসলে প্রথম দিকে সব ভালই চলছিল। কিন্তু হঠাৎই যেন ব্যক্তিত্বের সংঘাত ঘটে। আমি সব সময়ই সৎ ছিলাম। আমি কাউকে ঠকানোর মানুষ নই। আমার যা বলার, সোজাসাপটা বলি। আসলে আমি কেমন সম্পর্কে ছিলাম, তা বলা কঠিন। কিন্তু এ কথা ঠিক যে, আমি ভালবেসেছিলাম।’’

বিবেকের কথায়, ‘‘প্রতিটা তিক্ত সম্পর্ক শিক্ষা দিয়ে যায়। ওই সম্পর্কগুলো শেখায়, এদের থেকে যত দূরে থাকা যায়, ততই ভাল।’’

২০০৩ সালে একে-অপরের থেকে আলাদা হয়ে যান বিবেক আর ঐশ্বরিয়া। এরপর ২০১০ সালে বিবেক বিয়ে করেন প্রিয়াঙ্কা আলভাকে, যিনি কর্ণাটকের মন্ত্রী জীবরাজ আলভার কন্যা। এখন দুই সন্তান নিয়ে তার সুখের সংসার।- টাইমস নাউ 

Reneta

 

ঢাকা/এফএমএস/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐশ্বরিয়া রাইতিক্ততাপ্রেমবিচ্ছেদবিবেক ওবেরয়সম্পর্কসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিমান হামলার মধ্যে ত্রাণপণ্যবাহী ট্রাক মিশর সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করছে

পরবর্তী

ছয় ব্যাটারকে হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড

পরবর্তী
ইংল্যান্ডের ব্যাটসম্যান ধাক্কা খাচ্ছেন, বাংলাদেশি ক্রিকেটার মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় ব্যাটারকে হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড

মোবাইল ফোন দিয়ে গ্রাহককে নজরদারি প্রযুক্তি নিয়ে শঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ফোন দিয়ে গ্রাহককে নজরদারি, নতুন প্রযুক্তি নিয়ে দেশে যে শঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT