মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের ক্ষমতা সীমিত করার চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার সিনেটে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৪৭ জন সিনেটর ভোট দেন। বিপক্ষে পড়ে ৫২ ভোট। একশ’ সদস্যের সিনেটে ভোটদানে বিরত ছিলেন একজন সিনেটর। এ’নিয়ে চতুর্থবার সিনেটে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর চেষ্টা ব্যর্থ হলো। ডেমোক্র্যাটদের এই উদ্যোগের লক্ষ্য কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানে সামরিক অভিযান বন্ধ রাখা।






