চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউবায় শাসন পরিবর্তনের লক্ষ্যে গোপনে কাজ করছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অন্যান্য, আন্তর্জাতিক
A A

দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চলতি বছরের শেষ নাগাদ কিউবার কমিউনিস্ট শাসন উৎখাত করার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য পূরণে তারা কিউবা সরকারের এমন ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে যারা ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করে শাসন পরিবর্তনে সহায়তা করতে পারেন।

আল-জাজিরা জানিয়েছে, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কিউবার জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলেও, সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনাবাহিনীর অভিযানে অপহরণের ঘটনাকে কিউবার জন্য একটি “নীলনকশা এবং সতর্কতা” হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন মিয়ামি এবং ওয়াশিংটন ডিসিতে কিউবান নির্বাসিত ও নাগরিক গোষ্ঠীর সঙ্গে বৈঠক করে এমন একজন সরকারি কর্মকর্তাকে চিহ্নিত করার চেষ্টা করছে, যিনি “চুক্তি করতে ইচ্ছুক” এবং কমিউনিস্ট শাসন উৎখাতে সহযোগিতা করতে পারেন।

ডোনাল্ড ট্রাম্প এ মাসের শুরুতে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে কিউবাকে সরাসরি হুমকি দিয়ে লিখেছেন, আমি দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি যে, তারা খুব দেরি হওয়ার আগেই একটি চুক্তি করুক। তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে কিউবায় আর কোনো তেল বা অর্থ যাবে না।

সিডনি বিশ্ববিদ্যালয়ের ইউএস স্টাডিজ সেন্টারের মার্কিন রাজনীতি ও পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ ডেভিড স্মিথ বলেন, হোয়াইট হাউস হয়তো অত্যধিক আশাবাদী যে, শুধু হুমকিই কিউবার সরকারকে উৎখাত করতে যথেষ্ট হবে। তিনি ইরানের সাম্প্রতিক ঘটনার উদাহরণ দিয়ে বলেন, সেখানেও ট্রাম্প হুমকি দিয়ে সরকারের আত্মসমর্পণ আশা করেছিলেন, কিন্তু ইরানি শাসনব্যবস্থা এখনও শক্তিশালী ও দমনমূলক।

কিউবার নেতৃত্ব “ভাঙা কঠিন” বলে মন্তব্য করেছেন বারাক ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তা রিকার্ডো জুনিগা, যিনি ২০১৪-২০১৭ সালে হাভানা-ওয়াশিংটন সমঝোতা আলোচনায় ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, ভেনেজুয়েলার তুলনায় কিউবায় কেউ মার্কিন পক্ষে কাজ করতে প্রলুব্ধ হবে না।

Reneta

১৯৫৯ সালের বিপ্লবের পর থেকে কিউবার নেতৃত্বের পতন অনেক মার্কিন রাজনীতিবিদের দীর্ঘদিনের স্বপ্ন। ১৯৬২ সালের বে অফ পিগস আক্রমণ ব্যর্থ হয়েছিল এবং সিআইএ ফিদেল কাস্ত্রোকে হত্যার একাধিক চেষ্টা করেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের জন্য কিউবায় কমিউনিস্ট সরকারের অস্তিত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অপমানজনক। তবে কিউবার সরকারের প্রকৃত ক্ষমতা, কর্মকর্তাদের আনুগত্য এবং অভ্যন্তরীণ পরিস্থিতি বহিরাগতদের কাছে অস্পষ্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিউবাট্রাম্পভেনেজুয়েলা
শেয়ারTweetPin

সর্বশেষ

৯২ বছরে প্রথম নকআউটে জয়ের দেখা পেয়ে সেরা ষোলোতে সুইজারল্যান্ড

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেড়েছে মুরগি, আলু, বেগুন ও কাঁচা মরিচের দাম

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম শনাক্ত: দ্রুত ব্যবস্থার নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ডিএমপিতে উপকমিশনারসহ সাত কর্মকর্তার বদলি

জুলাই ৩, ২০২৬

দেশে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আখের চাষ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT