চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ‘প্যাসিফিক অ্যাঞ্জেল’ মহড়ায় গুরুত্ব যেসব বিষয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্যাসিফিক অ্যাঞ্জেল’ মহড়া

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ‘প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫’ মহড়ার মধ্য দিয়ে প্রতিরক্ষা ও মানবিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে। মহড়ায় সাত দিনব্যাপী বহুপাক্ষিক কর্মসূচিতে মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুরুল হক সেনানিবাসে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে মহড়াটি পরিদর্শন করেন। এ মহড়া দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার প্রমাণ বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ মহড়ায় যুক্তরাষ্ট্রের ৯২ জন এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৯০ জন সদস্য অংশ নিচ্ছেন। পাশাপাশি শ্রীলঙ্কা বিমানবাহিনীর দুইজন চিকিৎসাকর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ডসহ আঞ্চলিক অংশীদাররা অংশগ্রহণ করছেন।

কর্মসূচির পুরো সময় জুড়ে উভয় দেশের সেনারা যৌথভাবে চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও কার্যক্রমে অংশ নেবে।

মার্কিন দূতাবাস জানায়, ‘প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫’ মহড়াটি প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিশ্রুতিকে তুলে ধরে। এটি ভবিষ্যতের সংকট মোকাবেলায় দুই দেশের যৌথ সক্ষমতা আরও শক্তিশালী করবে।

বাস্তবসম্মত সংকটের অনুসরণে করা এই মহড়া আঞ্চলিক স্থিতিস্থাপকতা জোরদার, পারস্পরিক কার্যক্ষমতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতা আরও সুসংহত করার লক্ষ্যে কাজ করবে।

Reneta

দূতাবাস আরও জানিয়েছে, এ কর্মসূচি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধিতে ওয়াশিংটন ও ঢাকার টেকসই অংশীদারিত্বকে প্রতিফলিত করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘প্যাসিফিক অ্যাঞ্জেল’ মহড়াপ্রতিরক্ষা সহযোগিতাবাংলাদেশযুক্তরাষ্ট্রসম্পর্ক জোরদার
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT