টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
আজ শনিবার সকালে পিটার ডি হাস স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে ওয়েলফেয়ার ট্রাস্ট ঘুরে দেখেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্টের সার্বিক বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। তবে এই সময় বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি ।
এসময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, মির্জাপুর কুমুদিনি হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার লিটন কুমার ভৌমিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







