বাংলাদেশ

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুন্তাকিম চৌধুরী মারা গেছেন

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুন্তাকিম চৌধুরী মারা গেছেন

ছবি: সংগৃহীত

রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রদূত এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী গত শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।

আব্দুল মুত্তাকিমের ছেলে বিজ্ঞানী আবেদ চৌধুরী জানান, পাকিস্তান জাতীয় পরিষদ ও গণপরিষদের সদস্য ছিলেন আব্দুল মুন্তাকিম চৌধুরী। সেই সঙ্গে তিনি ১৯৭০ সালের নির্বাচনে সিলেটের কুলাউড়া–বড়লেখা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আব্দুল মুন্তাকিম চৌধুরী ১৯৭৩ সালে জাপান এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রবক্তা তিনি। কূটনৈতিক দায়িত্ব শেষে ১৯৭৯ সালে দেশে ফিরে তিনি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আইনি সহায়তা ও বিচারপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণে প্রতিষ্ঠানটির কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শিক্ষাজীবনে আবদুল মুন্তাকিম চৌধুরী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইএ পাস করেন। পরে শান্তিনিকেতন ও কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের লন্ডনে লিংকনস ইন থেকে আইনজীবী হিসেবে পেশাগত স্বীকৃতি লাভ করেন।

সিলেটের কানিহাটি জমিদার পরিবারে আব্দুল মুন্তাকিম চৌধুরীর জন্ম ১৯২৯ সালের ২ সেপ্টেম্বর। তাঁর পুরো নাম আবু তাহের আব্দুল মুন্তাকিম চৌধুরী। তিনি বাবা খান বাহাদুর তাজ্জমুল আলী চৌধুরীর কনিষ্ঠ সন্তান ছিলেন।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আব্দুল মুন্তাকিম চৌধুরী আইএ পাস করেন। এ ছাড়া তিনি শান্তিনিকেতন, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের লিংকনস ইনে পড়াশোনা করেছেন।

বিষয়:আব্দুল মুন্তাকিম চৌধুরী মুক্তিযুদ্ধের সংগঠক রাষ্ট্রদূত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…