বাংলাদেশ

সচিব পদে পদোন্নতি পেলেন ৩ রাষ্ট্রদূত

সচিব পদে পদোন্নতি পেলেন ৩ রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

ব্রুনাই, নিউজিল্যান্ড এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূতরা সচিব পদে পদোন্নতি পে‌য়ে‌ছেন।

সোমবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে তিন রাষ্ট্রদূ‌তের পদোন্নতির তথ্য জা‌নি‌য়ে‌ছে।

পদোন্নতি পাওয়া হাইক‌মিশনার/রাষ্ট্রদূত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছেন- নওরীন আহসান, তি‌নি ব্রুনাইয়ে বাংলা‌দে‌শের হাইক‌মিশনার। এ ছাড়া, নিউজিল্যান্ডের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা পদোন্নতি পে‌য়ে‌ছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে বিসিএস পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের তিন কর্মকর্তাকে গ্রেড-১ সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর প‌দে পদোন্নতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিষয়:পদোন্নতি রাষ্ট্রদূত সচিব পদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…