ফুটবল

জিতেই যুক্তরাষ্ট্র সফর শেষ বার্সার

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচের মধ্যে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News – চ্যানেল আই নিউজ

এসি মিলানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে নতুন মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্র সফর শেষ করেছে বার্সেলোনা।  কাতালান ক্লাব ছেড়ে আগামী মৌসুমে পিএসজিতে যাওয়ার অপেক্ষায় থাকা উসমানে ডেম্বেলেকে মাঠে নামানো হয়নি।   

বুধবার বাংলাদেশ সময় সকালে লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে হওয়া ম্যাচে একচেটিয়া প্রাধান্য দেখায় বার্সা। খেলার ৬২ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ দলটির দখলে ছিল। ১৮টি শটের ভেতর চারটি লক্ষ্য বরাবর রাখতে সক্ষম হয়। অপরদিকে, মিলান আটটি শটের ভেতর তিনটি লক্ষ্যে রাখতে পারলেও গোলের দেখা পায়নি।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও ৫৫ মিনিটে ভাঙে ডেডলক। আলেজান্দ্রো বালদের অ্যাসিস্টে বল পেয়ে ডান পায়ে লক্ষ্যভেদ করেন আনসু ফাতি।

গত ২৭ জুলাই আর্সেনালের বিপক্ষে ৫-৩ গোলে হেরে যুক্তরাষ্ট্র সফর শুরু করে বার্সেলোনা। দুদিন পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ৩-০ গোলের জয়ে ছন্দে ফেরে জাভি হার্নান্দেজের দল।

বিষয়:এসি মিলান বার্সেলোনা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…