চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুলহ্যামের কাছে হারলেও ‘সঠিক পথেই’ আছে ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
Football coach taking notes during match with crowd in background. Channel i News - চ্যানেল আই নিউজ

গতবছর জানুয়ারির পর থেকে প্রথমবার সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ের ধারা বজায় রাখতে পারল না এরিক টেন হাগের দল। ২১ বছর পর ঘরের মাঠে ফুলহ্যামের কাছে হেরে বসেছে ইউনাইটেড। লিগ শিরোপা জয়ের দৌড় থেকেও অনেকটা পিছিয়ে পড়েছে। তবে কোচের দাবি, সঠিক পথেই আছে তার দল।

ওল্ড ট্রাফোর্ডে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহ্যামের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ক্যালভিন ব্যাসের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন হ্যারি ম্যাগুয়ের। শেষ সময়ে ব্যবধান গড়ে দেন অ্যালেক্স আইয়ুবি।

ম্যাচ শেষে ৫৪ বর্ষী টেন হাগ বলেছেন, ‘এই পরাজয়ের ম্যাচ থেকে ভালো কিছু খুঁজে বের করতে হবে। শুধু একটি পরাজয় না দেখে দলটির ভবিষ্যৎ ভাবতে হবে। আমাদের নির্দিষ্ট জায়গা ধরে এগিয়ে যেতে হবে। চোট থেকে খেলোয়াড়রা ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবেই আমরা আরও ভালোভাবে ভারসাম্য বজায় রাখতে পারব। দলবদলের সময়ে স্কোয়াডকে আরও শক্তিশালী করব।’

Banglabid

কয়েকদিন আগে ইউনাইটেডের নতুন সহমালিক জিম র‌্যাটক্লিফ বলেছিলেন, ইংলিশ ফুটবলে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের আধিপত্য তিনি দূর করতে চান। ফুলহ্যামের কাছে হারে র‌্যাটক্লিফের স্বপ্নে কিছুটা হলেও আঘাত লেগেছে। তবে এক ম্যাচের পরাজয় দিয়ে বিচার করতে চান না ডাচ কোচ টেন হাগ।

‘দেখুন, আমাদের দলে কিন্তু বেশ ভালো খেলোয়াড় আছে। যারা সত্যিকারের উচ্চ-সম্ভাবনাময়। দিন দিন তারা আরও অভিজ্ঞ হয়ে উঠবে। তাই ভবিষ্যৎ পরিকল্পনায় অবশ্যই আমরা সঠিক পথে যাচ্ছি।’

চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে জায়গা করতে ইউনাইটেড শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে পারবে কিনা এ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১২তম ফুলহ্যাম। ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল, আর এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডইপিএলটেন হাগম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিনম্র শ্রদ্ধায় পিলখানার শহীদদের স্মরণ

পরবর্তী

দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

পরবর্তী
রাঙ্গামাটির মানচিত্র ও বাংলাদেশের অন্যান্য জেলা বিভাজন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

বাংলাদেশে গণমাধ্যমের উন্নয়নে কাতার সহযোগিতা বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বৈশ্বিক গণমাধ্যম তৈরিতে সহযোগিতা করবে কাতার

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT