চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুর্কি ক্লাবের কাছে হারল ইউনাইটেড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ন ০৪, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

দুঃসময় যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগের বিবর্ণ পারফরম্যান্স পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও তা রেড ডেভিলরা টেনে নিয়ে এসেছে। আগের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর এবার তুর্কি ক্লাব গ্যালাতাসারায়’র বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে এরিক টেন হাগের দল।

ওল্ড ট্রাফোর্ডে মঙ্গলবার রাতের ম্যাচে দুই দফা এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারকে সঙ্গী করেছে ইউনাইটেড। ডেনিশ ফুটবলার রাসমাস হজলুন্ডের জোড়া গোলে ম্যাচে দুইবার এগিয়ে যায় ম্যানচেস্টারের ক্লাবটি। পরে উইলফ্রেড জাহা, মুহাম্মদ করিম ও মাউরো ইকার্দির গোলে হার ঠেকাতে পারেনি টেন হাগের শিষ্যরা। শেষ দিকে মিডফিল্ডার কাসেমিরোর লাল কার্ড ইউনাইটেডের হারের হতাশা আরও বাড়িয়েছে।

১৭ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান ২০ বর্ষী হজলুন্ড। ১-০তে এগিয়ে গেলেও ২৩ মিনিটে জাহার গোলে সমতায় ফিরে গ্যালাতাসারায়। সমতায় থেকে দল দুটি বিরতিতে যায়।

এরপর ৬৭ মিনিটে দলকে আরও একবার লিড এনে দেন ফরোয়ার্ড হজলুন্ড। কিন্তু ৭১ মিনিটে আবার সমতায় ফেরে গ্যালাতাসারায়। ছয় মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলীয় মিডফিল্ডার কাসেমিরো।

৭৮ মিনিটে পেনাল্টি মিস করেন ইকার্দি। তবে তিন মিনিট পর ৩০ বর্ষী এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলে ৩-২ গোলের জয় নিশ্চিত করে সফরকারী দল।

এ নিয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম দুই ম্যাচে হারল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য তাই রেড ডেভিলদের দারুণভাবে ঘুরে দাঁড়াতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওল্ড ট্রাফোর্ডকাসেমিরোচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘হুজ হু বাংলাদেশ-২০২৬’

‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন যারা

এপ্রিল ১৮, ২০২৬

মাগুরার তানভীর একাই নিলেন ৮ উইকেট

এপ্রিল ১৮, ২০২৬

মাদ্রিদ ওপেন থেকে সরে গেলেন আলকারাজ ও জোকোভিচ

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের ‘অবসর ভাতা’ চালু বিষয়ে যে আশার কথা জানালেন তথ্যমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT