চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে পর্তুগাল

ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়েছে পর্তুগাল। রোমাঞ্চকর ম্যাচে টাইব্রেকারে জয় তুলেছে পর্তুগিজ যুবারা। সেলেসাও যুবারা আসরের নকআউট পর্বে দুবার টাইব্রেকারে জয় পেলেও সেমিতে ছিটকে গেল। প্রথমবার বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করা পর্তুগালের প্রতিপক্ষ অস্ট্রিয়া।

কাতারের অ্যাসপিরে স্টেডিয়ামে ব্রাজিল ও পর্তুগালের ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল। খেলা অতিরিক্ত সময়ে গড়ালেও কেউ গোলের দেখা পায়নি। সমাধান পেনাল্টি শুটআউটে গড়ায়। নির্ধারিত পাঁচ শটেও সমতায় থাকে দুদল। শেষে টাইব্রেকার ৬-৫ ব্যবধানে জিতে নেয়ে পর্তুগিজ যুবারা।

সবশেষ ১৯৮৯ আসরের পর যুব বিশ্বকাপে এবারই প্রথম সেমি নিশ্চিত করেছিল পর্তুগাল। ৩৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে ফাইনালও নিশ্চিত করল।

পর্তুগালের শিরোপা প্রতিপক্ষ অস্ট্রিয়া, আরেক সেমিতে ইতালিকে ২-০ ব্যবধানে হারিয়েছে। তারাও যুব বিশ্বকাপের ফাইনালে প্রথমবার। দুদলেরই সুযোগ ইতাহাসে প্রথমবার বিশ্বকাপ উঁচিয়ে ধরার।

বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়াবে ২৭ নভেম্বর। একইদিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ইতালি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপঅস্ট্রিয়াইতালিপর্তুগালব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

জুন ১৯, ২০২৬

সিনেপ্লেক্সে শাকিবের ত্রিমুখী দাপট: একসঙ্গে চলছে তিন সিনেমা

জুন ১৯, ২০২৬

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT