ফুটবল

বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েলসকে রুখে দিয়েছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ

বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েলসকে রুখে দিয়েছে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬ আসরে দারুণ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। প্রথম ম্যাচে ইউরোপের শক্তিশালী দেশ ওয়েলসের বিপক্ষে ড্র করেছে যুব টাইগাররা। ওয়েলসের বিপক্ষে চোখে চোখ রেখে সমানতালে লড়ে কোনো গোল হজম করেনি বাংলাদেশ। গ্রুপপর্বের প্রথম ম্যাচ গোলশুন্য ড্র করেছে ফাহিম হাসানের দল। 

ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেছিল বাংলাদেশ। বিরতির ঠিক আগের মিনিটে অর্থাৎ ২০ মিনিটে ওই সুযোগটি হাতছাড়া না করলে বাংলাদেশ প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো। দ্বিতীয়ার্ধে ওয়েলস বাংলাদেশের উপর চেপে বসলেও ডিফেন্ডারদের দৃঢ়তায় কোনো গোল হজম করতে হয়নি।

ম্যাচ শুরুর পর ওয়েলসের খেলোয়াড়েরা প্রভাব বিস্তার করতে শুরু করে। তবে সময়ের সাথে সাথে বাংলাদেশও ম্যাচে ফিরতে থাকে। ওয়েলসের আক্রমণ রুখে দেয়ার পাশাপাশি কাউন্টার অ্যাটাকও দেখা গেছে বাংলাদেশের থেকে। ম্যাচের ১৯ মিনিটে বাংলাদেশের ছেলেরা ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।

খেলার ২০ মিনিটের সময় বাংলাদেশ ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পায়। কর্নার থেকে ক্রস করা বল গোলবারের সামনে দাঁড়ানো মিডফিল্ডার রাতুলের কাছে গেলে তিনি বলটি বারের বাইরে দিয়ে মারেন। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেনি।

বিরতির পরও দুদলের আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। তবে নির্ধারিত ২০ মিনিটে বাংলাদেশ ও ওয়েলস কোনো দলই গোল করতে না পারলে পয়েন্ট ভাগাভাগি করেই ম্যাচ শেষ করতে। দ্বিতীয় ম্যাচ পর্তুগালের বিপক্ষে বিকেল সাড়ে চারটায় মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিষয়:অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ওয়েলস পর্তুগাল ফাহিম ফিফা বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…