ওয়েলসের বিপক্ষে ড্র, পারফরম্যান্সে খুশি নন বাংলাদেশ কোচ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ

প্রথমবার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েসকে প্রথম ম্যাচে জিততে দেয়নি বাংলাদেশ, করেছে গোলশূন্য ড্র। প্রথম ম্যাচ জিততে না পারলেও খুশি নন বাংলাদেশের কোচ আকরব হোসেন রিদন।
ম্যাচ পরবর্তী ভিডিওবার্তায় বাংলাদেশের কোচ বলেছেন, ‘আমাদের প্রথম ম্যাচ ছিল শক্তিশালী প্রতিপক্ষ ওয়েলস। ওয়েলসের বিপক্ষে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি, আমি পারফরম্যান্সে মোটেও খুশি নই।’
‘তারা শারীরিকভাবে অনেক শক্তিশালী এবং টেকনিক্যালিও তারা অনেক উঁচু মানের দল। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি, বিশেষত বল তৈরি করার ক্ষেত্রে আমরা বারবার ভুল করছিলাম এবং ম্যাচে সবচেয়ে সহজ সুযোগটি আমরাই হাতছাড়া করেছিলাম।’
পরবর্তী ম্যাচে ভালো করার আশাবাদ ব্যক্ত করে কোচ বলেন, ‘আমি মনে করি যে, যেহেতু প্রথম ম্যাচ ছিল, এই অনুযায়ী হয়তো আমি বিবেচনা করতে পারি। কিন্তু পরবর্তী ম্যাচে ইনশাআল্লাহ আমি আশা করি যে, আরও ভালো পারফরম্যান্স করব।’
‘পরের ম্যাচটি হচ্ছে পর্তুগালের সাথে। পর্তুগাল অবশ্যই আরও শক্ত প্রতিপক্ষ। পর্তুগালের সাথে আজকের এই ম্যাচে ভুল-ত্রুটি সংশোধন করে আমরা একটা ক্লাস করব। যেহেতু অনুশীলন করার সুযোগ নেই, আমাদের আগামীকালকে দুটি ম্যাচ। একটি ম্যাচ হচ্ছে সকাল ৯টায়, আরেকটি রাত ৯টায়। আমরা দুটি ম্যাচের ওপরে ফোকাস রাখছি।’





