চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্যালেস্টাইন পতাকা উড়ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। সোমবার (২২ সেপ্টেম্বর)  যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

স্টারমার বলেন, এই স্বীকৃতি সরকারের নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের প্রতিনিধিত্ব করে।

ভিডিও বার্তায় স্টারমার বলেছেন, ‘‘মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা শান্তি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছি।’’

ইসরায়ের ও তার মিত্রদের ইঙ্গিত করে তিনি আরও বলেন: ‘‘আপনারা সন্ত্রাসবাদকে বিশাল পুরষ্কার দিচ্ছেন।’’

যদিও ইসরায়েল এবং মার্কিন সরকার বলেছে, এ স্বীকৃতি হামাসের জন্য একটি কূটনৈতিক উপহার। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে তাদের হামলার পর ১২০০ জন ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।

প্রতিবাদ জানিয়ে স্টারমার বলেন, হামাসের জন্য পুরষ্কার নয়। গাজায় দূর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞ সম্পূর্ণরূপে অসহনীয় এবং মৃত্যু ও ধ্বংস আমাদের সকলকে আতঙ্কিত করে।

Reneta

যুক্তরাজ্যের সরকারী কর্মকর্তা ফিলিস্তিনের স্বীকৃতি বিষয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ফিলিস্তিন রাষ্ট্রকে নিরাপত্তা, শান্তি এবং সুপ্রতিবেশীসুলভ পরিবেশে ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি বসবাসের পথ প্রশস্ত করতে সাহায্য করবে।’’

এদিকে, এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার এক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেছেন, ‘‘ফিলিস্তিন রাষ্ট্র হবে না।’’

ভিডিওতে তিনি বলেন, “২০২৩ সালের ৭ অক্টোবরে ভয়াবহ হত্যাযজ্ঞের পর যে নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন, তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা- আপনারা সন্ত্রাসবাদকে এক বিশাল পুরস্কারে পুরষ্কৃত করছেন।”

অপরদিকে, অস্ট্রেলিয়া, কানাডা এবং পর্তুগালও ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করেছে, ফ্রান্সও এর পরে আসবে বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিয়ার স্টারমারফিলিস্তিনস্বাধীন রাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে পাওয়া যাবে যেসব সুবিধা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT