ফুটবল

মেয়েদের ইউরোর শেষ আটে খেলবে যারা

দুটি নারী ফুটবল খেলোয়াড় একে অপরের সাথে আনন্দের সাথে মিলিত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি নারী ফুটবল খেলোয়াড় মাঠে একে অপরের সাথে আনন্দের সাথে মিলিত হচ্ছেন, অন্য খেলোয়াড়রা পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শেষ হয়েছে মেয়েদের ২০২৫ ইউরোর গ্রুপ পর্বের সব ম্যাচ। সুইজারল্যান্ডে আয়োজিত ১৪তম আসরে গ্রুপ পর্বে অংশ নেয় ১৬টি দল। গ্রুপ পর্ব শেষে চারটি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্প্যিয়ন ও রানার্সআপ ৮ দল টিকিট কেটেছে কোয়ার্টার ফাইনালের।

শেষ আটে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের সবচেয়ে বেশি ৮বার শিরোপা জেতা জার্মানি। এছাড়াও ২ বারের চ্যাম্পিয়ন নরওয়ে ও প্রথমবার শিরোপা জেতা সুইডেন আছে শেষ আটে। আর বাকি ছয় দল হলো- বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন ও স্বাগতিক সুইজারল্যান্ড।

কোর্টারের প্রথম ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে ইতালি ও নরওয়ে। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার একই সময়ে ইংল্যান্ড খেলবে সুইডেনের বিপক্ষে। তৃতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। শনিবার একই সময়ে শেষ ম্যাচটি খেলবে জার্মানি ও ফ্রান্স।

বিষয়:ইউরো কোয়ার্টার ফাইনাল জার্মানি সুইজারল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…