চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ গ্রুপে বার্সা-রিয়াল, পরীক্ষা হবে পিএসজির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের ড্র সম্পন্ন হয়েছে। আসন্ন আসরের গ্রুপপর্বে সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে পরীক্ষা দিতে হবে পিএসজিকে। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও পেয়েছে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ।

বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মোনাকোতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হয়। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হবে গ্রুপপর্বের লড়াই। শেষ হবে ডিসেম্বরের ১৩ তারিখে।

‘এইচ’ গ্রুপে বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এফসি পোর্তো, শাঁখতার দোনেস্কৎ ও রয়্যাল এন্টয়ার্প এফসিকে। রিয়ালের অবস্থান ‘সি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নাপোলি, এসসি ব্রাগা ও ইউনিয়ন বার্লিনকে। ‘জি’ গ্রুপে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ লেইপজিগ, ক্রভেনা জেভেজদা ও বিএসসি ইয়ং বয়েজ।

সবচেয়ে কঠিন গ্রুপে অবস্থান পিএসজি। ‘এফ’ গ্রুপে ফরাসি ক্লাবটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেডের মত ক্লাব।

একনজরে গ্রুপপর্বে কে কার প্রতিপক্ষ
গ্রুপ এ: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, এফসি কোপেনহেগেন, গ্যালাতাসারেই
গ্রুপ বি: সেভিয়া, আর্সেনাল, পিএসভি আইন্দভেন, লাৎসি
গ্রুপ সি: নাপোলি, রিয়াল মাদ্রিদ, এসসি ব্রাগা, ইউনিয়ন বার্লিন
গ্রুপ ডি: বেনফিকা, ইন্টার মিলান, সলজবুর্গ, রিয়াল সোসিয়েদাদ
গ্রুপ ই: ফিয়েনর্ড, অ্যাটলেটিকো মাদ্রিদ, লাৎসি, সেলটিক
গ্রুপ এফ: প্যারিস সেইন্ট জার্মেইন, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেড
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, লেইপজিগ, ক্রভেনা জেভেজদা, বিএসসি ইয়ং বয়েজ
গ্রুপ এইচ: বার্সেলোনা, এফসি পোর্তো, শাঁখতার দোনেস্কৎ, রয়্যাল এন্টয়ার্প এফসি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগপিএসজিবার্সেলোনাম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT