ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার কোয়ার্টারে যাওয়ার লড়াই

ব্রাজিলের দুই ফুটবল খেলোয়াড় আনন্দে একে অপরকে স্বাগত জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় মাঠে একে অপরকে স্বাগত জানাচ্ছে, আনন্দের মুহূর্তে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে শেষ আটে যাওয়ার লড়াইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও ইংল্যান্ড।

বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ তিউনিসিয়া। আরেক ম্যাচে লাতিন জায়ান্ট আর্জেন্টিনা বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় নাইজেরিয়ার মুখোমুখি হবে।

প্রতিযোগিতাটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ‘ডি’ গ্রুপে তিন ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট পায়। ইতালি ও নাইজেরিয়া সমান ৬ পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেলেসাওরা কেটেছে নক আউট পর্বের টিকিট।

ব্রাজিলের শুরুটা ভালো ছিল না। ‘ডি’ গ্রুপে সেলেসাওরা ইতালির কাছে ৩-২ গোলে হেরে বসে। দ্বিতীয় ম্যাচে ডমিনিকান রিপাবলিকের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পায়। পরে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে দেয়।

‘এ’ গ্রুপে থাকা রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। বাছাইপর্ব থেকে বাদ পড়ার কারণে আলবিসেলেস্তেদের বিশ্বকাপে খেলারই কথা ছিল না। টুর্নামেন্ট শুরুর দুই মাসেরও কম সময় আগে ইন্দোনেশিয়ার কাছ থেকে বিশ্বকাপ আয়োজনের মর্যাদা কেড়ে নেয় ফিফা। তাতে আর্জেন্টিনার কপাল খুলে যায়। আকস্মিকভাবে হয়ে যায় বিশ্বকাপের স্বাগতিক দেশ।

আর্জেন্টিনা প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের জয় পায়। দ্বিতীয় ম্যাচে গুয়াতেমালাকে ৩-০ গোলে হারায়। পরে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দেয়।

উজবেকিস্তানকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ইসরায়েল।

বিষয়:আর্জেন্টিনা তিউনিসিয়া নক আউট নাইজেরিয়া ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…