চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ বছর পর বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

ফিফা অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ: শিরোপার প্রতিপক্ষ মরক্কো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা বিশ্বকাপের ফাইনালে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দীর্ঘ ১৮ বছর পর যুবাদের বিশ্বকাপে ফাইনালে উঠল আলবিসেলেস্তেরা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো, প্রথম সেমিতে তারা হারিয়েছে শক্তিশালী ফ্রান্সকে।

এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজ প্রাডানোজ স্টেডিয়াম চিলিতে বৃহস্পতিবার ভোরে কলম্বিয়াকে ১-০তে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে জয়সূচক গোলটি আসে মাতেও সিলভেত্তির থেকে। ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমানে মেসিদের ইন্টার মিয়ামিতে খেলছেন।

যুবাদের বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়েছে। সেবার সার্জিও আগুয়েরোরা শিরোপা উপহার দিয়েছিলেন। এরপর আর ফাইনাল খেলতে পারছিল না তারা।

আর্জেন্টিনা জিতলেও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল কলম্বিয়া। ম্যাচজুড়ে ৫৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে তারা গোলের জন্য নেয়া ১৩ শটের মধ্যে লক্ষ্যে রাখতে পেরেছিল ৪টি। বিপরীতে আর্জেন্টিনার নেয়া ১৪ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৫টি।

আক্রমণ-প্রতিআক্রমণে প্রথমার্ধে দুদলের কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার ভিল্লালবা ও কলম্বিয়ার রেন্টিরিয়া আলিস। এর মিনিটে দশেক পর মাতেওর গোলে লিড নেয় আর্জেন্টিনা। ১৭ মিনিট পর দ্বিতীয়বার হলুদ কার্ডে লাল কার্ড হয়ে মাঠ ছাড়েন রেন্টিরিয়া। পরে ১০ জনের দল নিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।

চলতি টুর্নামেন্টে দারুণ খেলছে আর্জেন্টিনা। গ্রুপপর্বে তিন ম্যাচে জয় পেয়েছে। শেষ ষোলোতে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে তারা।

ট্যাগ: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপআর্জেন্টিনাকলম্বিয়ামাতেওমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪৪ বছর পর চাকসুতে ছাত্রশিবিরের জয়জয়কার

পরবর্তী

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ: যেভাবে জানা যাবে

পরবর্তী
বাংলাদেশের শিক্ষার্থীরা মোবাইল ফোনে এইচএসসি ফল দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ: যেভাবে জানা যাবে

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী ১ ও ২ টাকার কয়েনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১ ও ২ টাকার কয়েন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

সর্বশেষ

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬

ভর্তি ফি ছাড়াও দিতে হবে যেসব খাতে টাকা, একাদশের নতুন নীতিমালা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT