শিক্ষা

এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল মানবিক বিভাগে

এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল মানবিক বিভাগে

ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ফলাফলে দেখা গেছে, মানবিক বিভাগ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, মানবিক বিভাগে এবার পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৫৮ হাজার ৯৩২ জন ছাত্র। তাদের মধ্যে পাস করেছে ৯০ হাজার ৬৬৪ জন। অন্যদিকে, এ বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া ৩ লাখ ৪৮ হাজার ৮০৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৫ হাজার ৬৪৭ জন।

সব মিলিয়ে মানবিক বিভাগে পাসের হার দাঁড়িয়েছে ৪২ দশমিক ১৭ শতাংশ।

অন্যদিকে বিজ্ঞান বিভাগে পাশের হার ৭৩.১২ শতাংশ, ব্যবসায়িক শিক্ষা বিভাগের পাশের হার ৫০. ৭৭ শতাংশ।

এবারের পরীক্ষায় গড় পাশের হার ৫২.১২ শতাংশ। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নেন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

৯টি সাধারণ বোর্ডে পাশের হার ৫১ দশমিক ৬২ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৬১.০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

বিষয়:এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ফেল মানবিক বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…