বাংলাদেশ

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহতের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহতের ঘটনাস্থলের ছবি, যেখানে দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

উদ্বোধনের পর প্রথম দিনই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক মারা গেছেন।

রোববার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের একজনের নাম ফজলু (২১), অন্যজন আলমগীর হোসেন (২২)।

পুলিশ জানায়, পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের মাঝখানে মোটরসাইকেল চালিয়ে ভিডিও করার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ২ জন গুরুতর আহত হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করার পার রোববার ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হয়।

তবে রোববার রাতে সেতু বিভাগের নির্দেশনায় জানানো হয়, পদ্মা সেতুতে ২৭ জুন সোমবার সকাল ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

বিষয়:দুই যুবক নিহত পদ্মা সেতু মোটরসাইকেল দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…