চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যবিপ্রবি’তে শিক্ষার্থীদের দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, প্রক্টরসহ আহত ৫

শিহাব উদ্দিন সরকার শিহাব উদ্দিন সরকার
১১:৪০ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, যশোর
A A

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ দুই গ্রুপের প্রায় অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

দু’গ্রুপের এক পক্ষে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের কমিটির নেতৃত্ববৃন্দ (যবিপ্রবি শিক্ষার্থী) ও অপরপক্ষে ছিল কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চায়ের দোকানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের (যবিপ্রবি শিক্ষার্থী) কমিটির কয়েকজনের সাথে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটির জেরে ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে এটি সংঘর্ষে রূপ নেয়। এসময় সংঘর্ষে জড়িয়ে পড়া শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগের শিক্ষার্থীরাও এতে যুক্ত হয়। দফায় দফায় সংঘর্ষেরর ঘটনা ঘটে। দু’পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন ও অসুস্থ হয়ে পড়লে তাকেও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ আহতের দেখতে হাসপাতালে যান।

সার্বিক বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জানিয়েছেন, গতকাল রাতে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT