চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানির জয়ে ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ২৬, জুন ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানির ছবি, ট্রাম্পের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত বামপন্থি প্রার্থী জোহরান মামদানির জয় লাভের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।

ট্রাম্প মামদানিকে আক্রমণ করে বলেছেন, ‘‘সে ১০০ শতাংশ কমিউনিস্ট পাগল’’।

Banglabid

ট্রাম্প আরও সমালোচনা করেছেন মামদানির সমর্থক অন্যান্য নেতাদেরও, যার মধ্যে রয়েছেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ (এওসি) এবং সিনেটর চাক শুমার।

নিজের ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘অবশেষে তা ঘটল, ডেমোক্র্যাটরা এবার সীমা অতিক্রম করল। জোহরান মামদানি, ১০০ ভাগ কমিউনিস্ট পাগল, ডেম প্রাইমারি জিতেছে এবং এখন মেয়র হওয়ার পথে। এর আগে আমরা র‍্যাডিকাল লেফটদের দেখেছি, কিন্তু এবার ব্যাপারটা হাস্যকর পর্যায়ে চলে গেছে।’’

৩৩ বছর বয়সী স্বঘোষিত সমাজতন্ত্রী মামদানির ব্যক্তিগত সমালোচনা করে ট্রাম্প লিখেছেন, ‘‘সে দেখতে খুব খারাপ, কণ্ঠস্বর বিরক্তিকর, খুব একটা বুদ্ধিমান নয়। তার পেছনে আছে এওসি +৩, সবাই নির্বোধ, এমনকি আমাদের মহান ফিলিস্তিনি সিনেটর, কাঁদনো চাক শুমারও তার পায়ে লুটিয়ে পড়েছে। হ্যাঁ, এটাই আমাদের দেশের ইতিহাসে এক বড় মুহূর্ত!’’

Reneta

অন্য এক পোস্টে ট্রাম্প কটাক্ষ করে বলেন, ডেমোক্র্যাটদের উচিত লো আইকিউ প্রার্থী জ্যাসমিন ক্রকেটকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া এবং এওসি+৩-কে মন্ত্রিসভায় বসানো সমান।

যদি চূড়ান্ত নির্বাচনে মামদানি বিজয়ী হন, তবে তিনি হবেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তীব্র প্রতিক্রিয়ানিউ ইয়র্কমার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পমেয়র প্রার্থী জোহরান মামদানিযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT