আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

অন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা সংক্রান্ত আলোচনার ছবি, যেখানে ট্রাম্প বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য রাষ্ট্র নয় ও তারা বরাবরই মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের ওপর আইসিসির বিচারপ্রক্রিয়া প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসির সাম্প্রতিক কর্মকাণ্ড ‘হয়রানি, নিপীড়ন ও সম্ভাব্য গ্রেপ্তারের’ মুখোমুখি করে মার্কিনিদের ঝুঁকিতে ফেলার ‘এক বিপজ্জনক নজির’ স্থাপন করেছে।

এই নির্বাহী আদেশের আওতায় মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…