আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প

ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প (সংগৃহীত)।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। তবে এ বিষয়ে কোনো বিস্তারিত জানাননি তিনি। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বজায় রেখেই আত্মরক্ষার্থে নতুন অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধ শেষ করতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। আসন্ন মিডটার্ম নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে থাকা ট্রাম্প দাবি করেন, খুব দ্রুতই এই যুদ্ধের অবসান ঘটবে। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই দাবির বিপরীতে কঠোর অবস্থান ধরে রেখেছে তেহরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, নিজেদের প্রতিরক্ষার স্বার্থে তারা নতুন অস্ত্র ডিজাইন ও বর্তমান অস্ত্রশস্ত্রের আধুনিকায়ন এবং উৎপাদন চালিয়ে যাচ্ছে।

বিষয়:আইআরজিসিইরানের সাথে যুদ্ধট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…