আন্তর্জাতিক

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে। শ্রেণিকক্ষ ও শিক্ষকের সংকট এবং শিক্ষাখাতে অর্থায়ন কমানোর পরিকল্পনার প্রতিবাদে চলা এ বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় দুই হাজার স্কুল অবরোধ করা হয়েছে। আন্দোলন তীব্র হওয়ার মধ্যেই এ নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভের মূল বিষয় স্কুল নয় বরং ফ্রান্সে মুসলিমদের প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।

মঙ্গলবার (৬ অক্টেবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ফ্রান্সে যা হচ্ছে তা ব্যাপক নিয়ন্ত্রণের বাইরে ব্যাপক অভিবাসনের থেকে কম কিছু নয়। এটি কেবল শিক্ষার্থী বা স্কুলসংক্রান্ত কোনো বিষয় নয়, বরং ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয় যেখানে মুসলিমরা একসময়কার ‘গ্রেট’ ফ্রান্স দখলের চেষ্টা করছে।

এর আগে গত আগস্টেও মার্কিন রাজনীতিতে মুসলিমবিদ্বেষী বক্তব্যের জন্য আলোচনায় এসেছিলেন ট্রাম্প। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের ‘জিহাদি’ হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি। মিশিগানের প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়ন পাওয়া মুসলিম প্রার্থী আবদুল আল সাইয়েদের প্রসঙ্গেই ওই মন্তব্য করেছিলেন বলে ধারণা করা হয়।

অধিকারকর্মীদের অভিযোগ, নভেম্বরের নির্বাচনের আগে ডানপন্থি ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্যে রিপাবলিকান দলের বিভিন্ন নেতা ও নির্বাচিত প্রতিনিধিদের বক্তব্যে ইসলামবিদ্বেষী বক্তব্য ক্রমেই বাড়ছে। তাদের মতে, এ ধরনের মন্তব্য বিদ্বেষমূলক মনোভাবকে আরও উসকে দিতে পারে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে ফরাসি সরকার। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুরমু শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ব্যবস্থা নিতে তার মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন।

 

বিষয়:ট্রাম্প ফ্রান্স মুসলিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…