আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত ট্রাম্প-শি জিন পিং

ট্রাম্প ও শি চীনের প্রেসিডেন্টের মধ্যে সৌজন্য সাক্ষাৎ, উভয় নেতা হাসিমুখে হাত মিলাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

জ্বালানি সরবরাহ নিশ্চিতে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউস জানায়, হরমুজে নির্ভরশীলতা কমাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি তেল কিনতে আগ্রহী চীন। বৈঠকের পর চীনা প্রেসিডেন্ট বলেন, প্রতিদ্বন্দ্বী নয়, বরং ওয়াশিংটন-বেইজিংয়ের অংশীদার হিসেবে কাজ করা উচিত। আর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। ট্রাম্পের পর চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিষয়:ট্রাম্প শি জিন পিং হরমুজ প্রণালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…