দীর্ঘ ১৫ মাস যুদ্ধের ফলে পুরো গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তুপে।এই পরিস্থিতিতে গাজা পরিষ্কার ও পুনর্গঠনে ফিলিস্তিনিদের অন্যত্র আবাসনের প্রস্তাব দিয়েছেন ডোনান্ড ট্রাম্প।
আজ (২৭ জানুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, এরইমধ্যে গাজা পরিষ্কার ও পুর্নগঠনে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে।
ট্রাম্প বলেছেন, পুরো গাজা পরিষ্কার করতে চাই এবং গাজাবাসীদের অন্য জায়গায় আবাসন তৈরি করার কথাও জানান তিনি। এমনকি ট্রাম্প গাজাবাসীকে মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেন তিনি।
সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় বন্দী বিনিময় চলছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের এমন বক্তব্যে অনেকে বলছেন, ফিলিস্তিনিদের গাজা থেকে সরাতে ইসরায়েলের গভীর চক্রান্তের অংশ এটি।
এদিকে, যুদ্ধবিরতি লঙ্খন করে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি হামলায় ২ বছরের শিশুসহ ২ জন নিহত হয়েছেন।







