আন্তর্জাতিক

টর্নেডোর আঘাতে বাড়ির ওপরে এসে পড়েছে গাড়ি-ট্রাক

টর্নেডোর আঘাতে ধ্বংসপ্রাপ্ত বাড়ির ওপর পড়ে থাকা গাড়ি ও ট্রাক. Channel i News - চ্যানেল আই নিউজ

টর্নেডোর কারণে বাড়ির ওপর পড়ে থাকা গাড়ি ও ট্রাকের ধ্বংসস্তূপ, ব্যাপক ক্ষয়ক্ষতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যসহ একাধিক রাজ্যে টর্নেডো মারাত্মক ধ্বংসলীলা চালিয়েছে। টর্নেডোর আঘাতে মিসিসিপি ও আলাবামায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় বিল্ডিংগুলোর ধ্বংসস্তুপের উপরে এসে পড়েছে গাড়ি এবং ট্রাক।

বিবিসি জানায়, টর্নেডো আঘাত হানার পর অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। একইসাথে জরুরি অবস্থা ঘোষণা করেছে রাজ্য সরকার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টর্নেডো আঘাত হানার আগে খুব শান্ত ছিল পরিবেশ। এরপর হঠাৎ করেই সবকিছু অন্যরকম হয়ে যায়। পিষ্ট হয়ে যাওয়া গাড়ি, ইট এবং কাচের আবর্জনায় ভরে গেছে রাস্তায়। এর ফলে প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে শহরটি।

বিষয়:আমেরিকা আলাবামা টর্নেডো মিসিসিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…