ক্রিকেট

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ জানাতে বিসিবির বিশেষ কমিটি

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ জানাতে বিসিবির বিশেষ কমিটি

বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের জন্য নিরাপদ ও সন্তোষজনক পরিবেশ নিশ্চিত করতে এবং যৌন হয়রানির অভিযোগ জানাতে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। স্বাধীন এ কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার রাশনা ইমামকে। 

পাঁচ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। একজন সাবেক ক্রিকেটারও থাকবেন কমিটিতে। তবে সেই খেলোয়াড় কে হবেন তার নাম এখনও ঠিক করেনি বিসিবি। তবে কমিটির স্বচ্ছতা রাখতে বিসিবি সংশ্লিষ্ট কোন কর্মকর্তাকে রাখা হয়নি।

কমিটির প্রধান রাশনা ইমাম আগেও বিসিবির দায়িত্ব পালন করেছেন। বর্তমান সভাপতি তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির নারী উইংয়ের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহধর্মিণী।

বিষয়:তামিম ববি বাংলাদেশ বিসিবি রাশনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…