বাংলাদেশ

বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ৩ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে আকস্মিক এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, মোটরসাইকেলে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা বিটিভি ভবনের সামনে ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ। এ লক্ষ্যে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পের ওপরও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

বিষয়:জোড়া ককটেল বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…