চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টঙ্গীতে সেতু ভেঙে তুরাগ নদে ট্রাক

ফজলুল হক মোড়লফজলুল হক মোড়ল
১:০৮ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী অঞ্চলের তুরাগ নদের ওপর নির্মিত টঙ্গীবাজার-আব্দুল্লাহপুর বেইলী ব্রীজ ভেঙ্গে একটি ট্রাক নদীতে পড়ে গিয়েছে।

আজ ২১ ডিসেম্বর শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে। এতে বিঘ্নিত হয় যান চলাচল। ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

জানা যায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভার নির্মাণকালে যান চলাচল স্বাভাবিক রাখতে পৃথক তিনটি বেইলি ব্রিজ নির্মাণ করে কর্তৃপক্ষ। ব্রিজগুলো দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ইতিমধ্যে এই বেইলি ব্রীজ ভেঙ্গে ফেলার উদ্যোগ নেওয়া হলেও টঙ্গী বাজার এলাকার ব্যবসায়ীদের অনুরোধে ব্রীজগুলো ভাঙ্গা হয়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, শনিবার সকালে তুরাগ নদীতে ট্রাক পরে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে, বিকল্প পথে চলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পোষ্টে এই পথ ব্যবহারকারীদের বিকল্প সড়কের ব্যবহার করার অনুরোধ জানানো হয়।

এই বিষয়ে বক্তব্য জানতে গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কেএম শরিফুল আলমের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হয়। তিনি তা রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টঙ্গীট্রাক
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT